- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
» নগরীতে বিপুল পরিমানণ মদসহ দুজন আটক
প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের অভিযানের এসময় দুই জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার সময় এ অভিযান চালানো হয়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।
জানা যায়, এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ দুই জনকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন সিপন জানান, এয়ারপোর্ট থানা এলাকার কাকুয়ার পার হতে ধাওয়া দিয়ে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) মাধ্যমে পরিবহনের সময় বিপুল সংখ্যক মদসহ দুই জনকে আটক করে পুলিশ। এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।
[hupso]