- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সামুদ্রিক খাবারও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার
ইদানিং সি-ফুড বা সামুদ্রিক খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। নিঃসন্দেহে এসব খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই সামুদ্রিক খবার খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে-
অধিকাংশ সামুদ্রিক খাবারে উচ্চমাত্রার মার্কারি রয়েছে। তাই গর্ভাবস্থায় সামুদ্রিক খাবার খাওয়া মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
যাদের রক্তে পিউরিন বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি কিংবা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, তারা সামুদ্রিক খাবার এড়িয়ে চলবেন।
সামুদ্রিক মাছ কিংবা খাবারে প্রোটিন ও মিনারেলের পরিমাণ অনেক বেশি। যাদের কিডনির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না।
সামুদ্রিক খাবার বা শুকনো সামুদ্রিক মাছে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের অল্প পরিমাণে খেতে হবে।
শ্রিম্প, ওয়েস্টার, স্কালোপস, স্কুইড ইত্যাদি সামুদ্রিক খাবার খেলে অনেকের অ্যালার্জি দেখা দেয়। অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা আগে থেকেই না জেনে নতুন কোনো সামুদ্রিক খাবার খাবেন না।
বিশেষভাবে মনে রাখতে হবে, কাঁচা বা অর্ধসিদ্ধ করে সামুদ্রিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো সামুদ্রিক খাবার অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
লেখক : ক্লিনিক্যাল ফিজিশিয়ান, ওয়াল্টার্স রোড মেডিক্যাল সেন্টার, অস্ট্রেলিয়া
[hupso]