- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» বৃষ্টির আশির্বাদে সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল
প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৩ | শুক্রবার
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাংজুতে। যে বৃষ্টির কবলে পড়ে টানা তৃতীয় দিনের মতো পরিত্যক্ত হলো এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ম্যাচ। আগের দিন বৃষ্টির কারণে বাতিল হয় ভারত-মালয়েশিয়ার ম্যাচ। পাকিস্তান-ইন্দোনেশিয়া ম্যাচেও ঘটেছিল একই ঘটনা। আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাহাড় ঘেরা ক্যাম্পাস মাঠে। এদিন বৃষ্টির বাধায় অনুষ্ঠিত হতে পারেনি বাংলাদেশ-হংকংয়ের আরেকটি কোয়ার্টার ফাইনাল। তাতে অবশ্য বাংলাদেশের অসুবিধা হয়নি। আইসিসি র্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৬ রানে হারিয়ে সেমিফাইনালের আরেক দল শ্রীলঙ্কা।
জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাহাড় ঘেরা পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট ক্রিকেট মাঠ। এক প্রান্তে কয়েক শ’ জনের গ্যালারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত এই খেলার দর্শক। খেলা দেখার জন্য তাদের অপেক্ষা ছিলো ঘণ্টার পর ঘণ্টা। অথচ বৃষ্টির জন্য বাংলাদেশ-হংকং ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কাভার দিয়ে ঢেকে রাখা হয় পিচ। রিজার্ভ ডে না থাকায় আম্পায়াররা দুই ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ। হংকংয়ের চেয়ে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
২৪শে সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেদিনও যদি বৃষ্টি হয় বাংলাদেশের কপাল পুড়তে পারে। গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী বৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত কারণে খেলা না হলে র্যাঙ্কিয়ে এগিয়ে থাকা দলটি জয়ী হয়ে পরবর্তী পর্বে খেলবে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
