- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১৩ লক্ষ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে পুলিশ। এ সময় শাড়ি ও লেহেঙ্গাচোরাচালানের সাথে জড়িত ২জনকেও আটক করা হয়।
তারা হলেন- কাঠালবাড়ী গ্রামের মজিবুররহমানের ছেলে রিয়াজ মিয়া (৩০), ইব্রাহিম মিয়ার ছেলে মোঃইসমাইল মিয়া (২৮)।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কাঠালবাড়ী থেকে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে এসআই (নিঃ) শরীফুল ইসলাম, এসআইসুরঞ্জিত তালুকদার ও এসআইমাসুদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রিয়াজ মিয়ার ঘর থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়। এতে ১ হাজার ১শ ১০পিস ভারতীয় শাড়ি ও ১শ ৪৪পিস লেহেঙ্গা ছিল। যার মূল্য ১৩ লক্ষ্য ২৬ হাজার টাকা। এসময়রিয়াজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগী অন্যান্যদের তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃইসমাইল মিয়াকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, চোরাচালান বিরোধী অভিযানে আমরা ১৩ লক্ষ্য ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছি। এ সময় আরো ২জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
[hupso]