- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» টকশোতে ফেইস কম দেখানোতে গুলি করে মেরে ফেলার হুমকী
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার
টকশোতে কম ছবি দেখানোর কারণ দেখিয়ে সাংবাদিককে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিপন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণ নাশের শঙ্কায় রাজধানীর হাতিরঝিল থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ডায়েরি নম্বর ৯৯৮।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন পিপিএম। তিনি গণমাধ্যমকে বলেন, এক সাংবাদিক জিডিটি করেছেন। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি। তাকে ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৪-১০-২৩ ইং তারিখে দেশ রূপান্তরের একটি অনলাইন লাইভ অনুষ্ঠানে রিপন গাজী যিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করেন গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। ‘লাইভে সেই অনুষ্ঠানে তাকে কম দেখানো হয়েছে’ এমন দাবিতে আমার পূর্ব পরিচিত বড় ভাই আকরাম হোসেন রাত ৯:৫৭ মিনিটে আমাকে ফোন করলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের চায়ের দোকানের পাশের গলিতে যাই। সেখানে এক পর্যায়ে রিপন গাজী আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে এবং শারীরিক নির্যাতন চালায়। রিপন গাজী প্রাণনাশের হুমকি দিয়ে বলে- তোকে গুলি করে মেরে ফেলব।
এরপর ১৬ই অক্টোবর,২০২৩ রিপন গাজী আমার বাসায় লোকজন পাঠায় এবং মোবাইল ফোনে ভয়ভীতি ও হুমকী দেয়। উল্লেখিত বিষয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে সাংবাদিক জিহাদুল জানান, টকশোতে কম দেখানোর ঘটনায় কেউ এমন কাজ করতে পারে! আমাকে রিপন বলেছে, তোকে যেখানে পাবো সেখানে গুলি করবো। সেদিনের পুরো ঘটনার অডিও আমার কাছে আছে। ফোনেও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
অভিযোগের বিষয়ে রিপন গাজীর সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।
[hupso]