- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» বাংলাদেশে সুপারিশ ছাড়া কিছুই হয়না : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার
বাংলাদেশে সুপারিশ ছাড়া কিছু হয় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমার অফিসে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত কাগজ যায় সুপারিশ করার জন্য। আমি সুপারিশ করে দেই। অন্য মন্ত্রীরাও করে। সুপারিশ ছাড়া আমাদের কাছে আর কোনো ক্ষমতা নেই। দেওয়ার মালিক তো ডিসি এসপিরা।
বুধবার বিকাল ৩টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে বাডাস কম্প্রিহেনসিভি ডিজিটাল হেলথ কেয়ারের অন্তর্ভুক্ত হাসিনা-বাবরু-ইব্রাহিম জেনারেল হাসপাতাল রুরাল হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাংলাদেশ আর কোনো ‘অজপাড়াগাঁ’ নেই। ‘অজপাড়াগাঁ’ অর্থ হলো অ-সভ্য। যেখানে কোনো ভালো সুযোগ সুবিধা নেই। বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ ইন্টারনেট, হাসপাতালসহ আধুনিক সব সুযোগ-সুবিধা পৌঁছে গেছে। তাহলে অজপাড়াগাঁ কোথায়।
তিনি আরও বলেন, বিজ্ঞরা বলেন- গত ১৫ বছরে দেশে আমুল পরিবর্তন হয়েছে। এখন আমাদের মানসিক পরিবর্তন ঘটাতে হবে। আমরা গভীরে গিয়ে চিন্তা করি না। আমরা মনে করি লন্ডন, আমেরিকা কানাডা ভালো, কালো ভালো না, সাদা ভালো। মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে।
মন্ত্রী বলেন, বিএনপি দেশের ভালো চায় না। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মার্কিন লোক আনতে চায়। তারা শুধু কথায় কথা সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আল্লাহর দুনিয়া তারা বন্ধ করে দেয়ার কে? রাস্তা, গাড়ি, হাটবাজার কোনকিছুই তাদের বন্ধ করে দেওয়ার ক্ষমতা নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক দেবী চন্দ, সাবেক সচিব আশোক মাধব রায়, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক প্রমুখ।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
