- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।
জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
[hupso]