- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» শফিক চৌধুরীকে ইসির তলব
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২৩ | সোমবার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র মোশাহিদ আলীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনি ও রোববার (৩ ডিসেম্বর) পৃথক চিঠিতে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির (সিলেট-২) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।
চিঠিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট জজ কোর্টের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে হাজির হতে বলা হয়েছে।
এদিকে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির তলব করা দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলী মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এরআগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকেও তলব করেছিল ইসি। রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে সশরীরে তিনি লিখিত ব্যাখ্যা দেন।
এ বিষয়ে সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী কল রিসিভ করে বলেন, তিনি (শফিকুর রহমান চৌধুরী) একটি সভায় রয়েছেন। এখন কথা বলতে পারবেন না। আর ইসির চিঠির বিষয়ে কিছু জানা নেই।
[hupso]