- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» আবারো ট্রেনে ঢিল যাত্রী আহত
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার
সিলেটের ফেঞ্চুগঞ্জে আন্ত:নগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগেছে।
শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোঁড়া পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। আহত যাত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।
এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
[hupso]