- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» শাবিপ্রবিতে দুই গ্রুপের মারামারি আহত-৩
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু্ই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে একাডেমিক ভবন বি’এর গ্রাউন্ডে নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
এতে রসায়ন বিভাগের ২ শিক্ষার্থী ও নৃবিজ্ঞানের ১ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন, রসায়নের ২০২১-২২ সেশনের অনুরাগ শাহা অর্পণ ও আরাফাত । তারা দুজনেেই সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, নৃবিজ্ঞানের ২০২০-২১ সেশনের শাফায়াত নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের হোসাঈন আইয়ুব বলেন, বাস্কেটবল গ্রাউন্ডে খেলা শেষে আমাদের বিভাগের ২০২১-২২ সেশনের কয়েকজন জুনিয়র বি বিল্ডিংয়ের গ্রাউন্ডে ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুতের কাজ করছিল। কাজ শেষ করে তারা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এর মধ্যে নৃবিজ্ঞানের চার থেকে পাঁচজন এসে খেলা শুরু করে দেয়। এরপর রসায়ন বিভাগের জুনিয়ররা আসলে ‘প্রস্তুত করা কোর্টে খেলা নিয়ে কথা কাটাকাটি’ হয়। এর একপর্যায়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শফিক, শাফায়েত, আরিয়ান, সানি রসায়নের আরাফাত ও অর্পণকে মারধর করে। এতে একটি র্যাকেট ও চেয়ার ভেঙেছে; আরাফাত ও অর্পণের হাত, পা ও মুখে আঘাত করা হয়েছে।
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আরিয়ান বলেন, রসায়নে ২০২১-২২ সেশনের দুজন শাফায়াতকে প্রথমে মারধর করেছে। আমি রসায়নের কাউকে মারধর করিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গণ্ডগোল দেখে পরে চলে এসেছি। এখন শাফায়েতকে উন্নত চিকিৎসা সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুজন আহত হয়েছে। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আমরা বি বিল্ডিংয়ে অবস্থান করছি। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
[hupso]