- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সিলেটে নিয়মিত ব্যবসায়ীদের মালামাল লুট বিক্ষোভ
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেট মহানগরের পাইকারি বাজার কালিঘাট ও সোবহানীঘাটে প্রায় প্রতিদিনই ঘটছে চাঁদাবাজি ও মালামাল লুটপাটের ঘটনায়। এত ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসক বরবারে স্মারকলিপি প্রদান করেছেন। পাশাপাশি তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করেছেন।
‘সিলেট ব্যবাসয়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ’ ব্যানারে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক বরবারে দেওয়া স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন- সিলেটের নিত্যপণ্যের বড় পাইকারি বাজার কালিঘাট ও সবজি বাজার সোবহানীঘাট। এই দুই এলাকায় প্রায় প্রতিদিনই সন্ত্রাসীরা ব্যবসায়ীদের মালামাল গাড়িতে লোড-আনলোড করার সময় চাঁদাবাজি করে। অনেক সময় পুরো গাড়ির মাল লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্থানে থেকে সিলেট শহরমুখী গাড়ি থামিয়েও সন্ত্রাসীরা চাঁদাবাজি ও মালামাল লুটপাট চালায় এসব সন্ত্রাসী। এসব অপকর্মে প্রশাসনের কতিপয় অসাধু সদস্যরাও জড়িত রয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে শতাধিক ব্যবসায়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা এমন সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং কালিঘাট পাইকারি ও সোবহানীঘাট সবজি বাজারের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
[hupso]