- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» রাতে অটোরিকশায় সাবধান, ছিনতাই বেড়েছে
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেট মহানগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজার যাওয়ার উদ্দেশ্যে রাত তিনটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেহান আহমদ (১৯)। সিএনজিতে আগে থেকেই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভির (২২) ওৎ পেতে ছিলেন। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসামাত্রই ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান।
পরে রাত সাড়ে তিনটার দিকে সেহান আহমদ মোগলাবাজার থানা অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন রাঘবপুর এলাকার বাসিন্দা মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার আসা মাত্রই ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান। পরে রাতে মোগলাবাজার থানা অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভিরের (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
