- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে ৩৫ টাকার চিনিসহ আটক-২
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৪ | শনিবার
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩৫ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোররাতে নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি ট্রাক আটক করে এবং ট্রাক ২টিতে থাকা ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা। এসময় ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে এসএমপি’র কোতোয়ালী থানাধীন সুবিদবাজার এলাকায় অভিযান চালায়। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মোঃ মনিরুল ইসলামের পুত্র মোঃ নাসিরুল ইসলাম (২২) ও একই থানার কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ রনি (২৩) কে গ্রেফতার করে।
এসময় দুইজনের ট্রাকে থাকা মোট ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা।
ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক গাড়ি (রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও নং-ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬) জব্দ করা হয়েছে।
এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
