- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
» গোয়াইনঘাটে ভুয়া মহিলা ডাক্তার আটক
প্রকাশিত: ১২. মার্চ. ২০২৪ | মঙ্গলবার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত সাদিয়া আক্তার (৪৩) ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে।
জানা গেছে প্রতারক ওই মহিলা দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
মানুষের জীবন মরণ সমস্যা নিয়ে ছেলে খেলার জন্য ভুক্তভোগীরা এই প্রতারক মহিলার শাস্তি দাবী করেছেন।
এ ঘটনায় ওই ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশসদস্যরা অভিযানে অংশ নেন।
জানা যায়, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ওই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসককে আটক করেন।
[hupso]