- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু জামিনে মুক্ত
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৪ | মঙ্গলবার
সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপু জামিনে মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার ( ১৯ মার্চ) তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের উপর শুনানী অনুষ্ঠিত হয়।
শুনানী শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য হিরণ মাহমুদ নিপুর জামিন মঞ্জুর করেন। আইনী প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এর আগে সিলেটের আলোচিত আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গত ১২ ফেব্রুয়ারি তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচরের টিবি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
