- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» একেকটা হোটেল যেন একেকটা মিনি পতিতালয়
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৪ | সোমবার
পবিত্র রমজান মাসেও সিলেট নগরীর বিভন্ন আবাসিক হোটেলে চলছে অসামাজিক কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের পরও আবাসিক হোটেলগুলোতে কিছুতেই এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না । মহানগরের বেশিরভাগ আবাসিক হোটেলে চলছে নারীদের দিয়ে দেহব্যবসা। সর্বশেষ সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মহানগরের বন্দরবাজারের সুরমা মার্কেটের ৪র্থ তলার হোটেল মেঘনা আবাসিক থেকে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করে। পরে তাদের মহানগরীর কোতোয়ালী মডেল থানায় আবাসিক হোটেলকে পতিতালয় ও পতিতাবৃত্তিতে কাজে লাগানোর অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো: মাছুম মিয়া (২৬), বাবলা আহমেদ (১৮), মো: সবুজ মিয়া (২৭), সাথী বেগম (২২),মাহি আক্তার (২২), রুমা আক্তার রিংকী (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী হোটেল যাত্রীসেবা আবাসিকে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
