- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
» সিলেটে ২৩ লাখ টাকার চিনি উদ্ধার, দুইজন আটক
প্রকাশিত: ০৯. মে. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেটের মোগলাবাজার থেকে থেকে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আটক হয়েছেন দুজন।
আজ বৃহস্পতিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এসময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি যার মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
[hupso]
