- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবীত সিলেট – সুনামগঞ্জ সড়ক অবরোধ
প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালে কয়েক হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেয়। এসময় পথচারী সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
তীব্র গরমের মধ্যে এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালে, ‘জেলের তালা ভাঙবো- মান্নান ভাইকে আনবো’ উন্নয়নের মান্নান ভাই- আমরা তোমায় ভুলি নাই‘, ‘সৎ মানুষ মান্নান ভাই, আমরা তাঁর মুক্তি চাই’ ‘আমি কে তুমি কে- শিক্ষার্থী শিক্ষার্থী’ সহ নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকালে অসংখ্য ছাত্রীকেও দেখা যায়।
প্রসঙ্গত, গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে। গেল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার হন তিনি। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে এমএ মান্নানকে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
[hupso]