- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» সিলেটে সুলতান’স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৪ | রবিবার
মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহারসহ বেশকিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতান’স ডাইনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
এসময় তারা জানান, সুলতান’স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি। এছাড়া, বিদেশ থেকে আনা বাসমতী চালের রশীদ দেখাতে পারেন নি তারা। রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা সাতদিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই সাথে রান্নার কাজে বাঁশ ও কাঠ ব্যবহারের বদলে এস এস পাইপ ব্যবহার করতে বলা হয়েছে।
[hupso]