- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» সিকৃবি ভিসি হিসেবে ড. আলিমুল ইসলামের যোগদান
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৪ | রবিবার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সপ্তম ভাইস চ্যান্সেলর হিসেবে রবিবার (২০ অক্টোবর) যোগদান করেছেন।
সম্প্রতি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. আলিমুল ইসলামকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয় ।
ড. ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেন। এরপর জাপানের নাগাসাকির ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে পোস্ট ডক্টরেট করেন।
যোগদান শেষে তিনি সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
