- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৪ | রবিবার
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন যুগ্ম-সচিব পদ মর্যাদার মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
রবিবার সিলেট সিটি করপোরেশনে এসে দায়িত্ব গ্রহণ করেন রাফিন। বিসিএস ২১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে লক্ষ্মীপুর জেলা পরিষদে (ইনসিটু) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর দি ডেইলি ট্রাইবুনালের ব্যুরো প্রধান আ ম ন জামান চৌধুরীর সঙ্গে সিলেটের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাবে বলেন, আমি আজই যোগদান করেছি সিলেট আমার চেনাজানা শহর।
আমি সিলেট সিটি করপোরেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রায়োরিটি দিতে চাই, যেমন হকার সমস্যা, যানজট, বর্জ্য, মশা নিধন পানি নিষ্কাশনের সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শুরুতেই কাজ করতে চান বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার নেত্রকোণা জেলায় জন্ম এর আগে সিলেট – সুনামগঞ্জের জেলা ও বিভিন্ন উপজেলায় চাকুরী করেছেন। সিলেটে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা
রেজাই রাফিন সরকার দায়িত্ব পালনকালে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।
