- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালানি সিন্ডিকেট
প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
রাজনৈতিক টানাপোড়েনে বৈধ পথে ভারত থেকে আমদানী কমে যাওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে সীমান্তিক চোরাচালানীরা প্রতিদিন পুলিশ – বিজিবির অভিযানে ধরা পড়ছে ভারত থেকে বিভিন্ন সীমান্ত হয়ে আসা কোটি কোটি টাকার নানা রকম পণ্যের চোরাচালান ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট জেলা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া চাল, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তাল মিছরি, ১ টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।
এছাড়াও ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র জোয়ানরা ১, ২ ও ৩ ডিসেম্বর অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি চা পাতা, ১ টি পালসার মোটরসাইকেল এবং ১ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
