- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» মিছবাহ উদ্দিন সিরাজের উপর দুর্বৃত্তদের হামলা
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার
সিলেটে মধ্যরাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তবে হামলাকারী ও ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। বর্তমানে তিনি মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে মহানগরীর সুবিদবাজার এলাকায় অজ্ঞাত কিছু যুবকের হামলায় শিকার হন তিনি। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটে আদালত ও থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি নিয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা খতিয়ে দেখছি।
[hupso]