- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৪ | সোমবার
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সারাদেশসহ।সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরের সবকটি সড়কে মানুষ ফুল, ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দলে দলে আসতে থাকেন।
এদিন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।
এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে।
ফুলে ফুলে ভরে উঠে শহীদ স্মৃতিস্তম্ভ। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।
নুপুর বেতার শ্রোতা ক্লাবের পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা আ ম ন জামান চৌধুরীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
