- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার
বিয়ানীবাজারের চারখাই থেকে এসব পণ্য জব্দ করে পুলিশ। সেই সঙ্গে দু’জনকে আটকও করা হয়েছে।
তারা হলেন কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) ও মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পাথরের আড়ালে এসব পণ্য পাচারের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কসকটখা-লালপুর সেতুর ওপর পাথর বোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭৪ কার্টুন স্কিনশাইন ক্রিম ও ২৮ কার্টুন ‘আল্ট্রাব্রাইট’ক্রিম পাওয়া যায়।
বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন জানান, জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় দুই কোটি ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকা। ট্রাকটিও আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
