- হাসান মার্কেট পাবে অত্যাধুনিক রূপ: কাইয়ুম চৌধুরী
- সাহিত্য সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে উগ্রতা ও অমানবিকতা বেড়েছে।
- বিয়ানীবাজারে ক্যালিওগ্রাফি প্রদর্শন চলছে
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
- যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার
- ১৩ নভেম্বর আতঙ্কিত দেশের মানুষ।
- সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সাবেক মেয়রের মশাল মিছিল
- সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
» সোবাহানিঘাট ইবনে সিনা হাসপাতালে সংঘর্ষ
প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হন।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সিলেট বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানিমের স্বজনদের অভিযোগ—চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। এ সময় তারা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালায়। হাসপাতাল কর্তৃপক্ষের বেধড়ক পিটুনিতে নিহতের কয়েক স্বজন মারাত্মকভাবে আহত হন। তাদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
[hupso]