- হাসান মার্কেট পাবে অত্যাধুনিক রূপ: কাইয়ুম চৌধুরী
- সাহিত্য সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে উগ্রতা ও অমানবিকতা বেড়েছে।
- বিয়ানীবাজারে ক্যালিওগ্রাফি প্রদর্শন চলছে
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
- যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার
- ১৩ নভেম্বর আতঙ্কিত দেশের মানুষ।
- সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সাবেক মেয়রের মশাল মিছিল
- সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
» বিয়ানীবাজারে ক্যালিওগ্রাফি প্রদর্শন চলছে
প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৬ | রবিবার
বিয়ানীবাজারের উদীয়মান ক্যালিগ্রাফার তরুণ শিল্পী ছরওয়ার ফৈয়াজীর ক্যালিগ্রাফি-চর্চার নির্বাচিত শিল্পকর্ম নিয়ে দুই দিনব্যাপী একক ক্যালিগ্রাফি প্রদর্শনী ‘নকশেনূর’ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ আগস্ট রোববার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলবে আগামীকাল ২৪ আগস্ট রাত ৮.৩০ পর্যন্ত।
বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা কামাল হোসেন আল মাথহুরীর সভাপতিত্বে ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরীর পরিচালনায় উদ্বোধন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম।
উদ্বোধনকালে অংশ নেন মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেত্রী হাফসা ফেরদৌস হেলেন, বিয়ানীবাজার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।
উদ্বোধন শেষে ছরওয়ার হোসেন ফৈয়াজীর ক্যালিগ্রাফি নকশে নূর এর প্রদর্শনী সমূহ পরিদর্শন করেন উপস্থিত ব্যক্তিবৃন্দ। পরিদর্শন শেষে ব্যতিক্রমী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে সৃজনশীল কার্যে সবাইকে মনোনিবেশ করার আহবান করেন অতিথিরা।….
ছারওয়ার ফৈয়াজীর নকশ- ই- নূর এর প্রদর্শনীতে সহযোগিতাকরী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দায়িত্বশীলরা।….
বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে এই প্রদর্শনীটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাব।
শেষ দিন বাদ মাগরিব থেকে গজল সন্ধার মাধ্যমে সমাপ্ত হবে দুদিন ব্যাপী এই আয়োজন।
