- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» জৈন্তাপুর ২১টি ভারতীয় গরু, ৪ টি ভারতীয় মহিষ ও একটি পিকাপ আটক
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৩ | বুধবার
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ নভেম্বর সকালে চলমান অবরোধ কর্মসূচী চলাকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়ন এর অন্তর্গত নয়াখেল আগফৌদ এলাকার সারিঘাট উত্তর পাড় আল আমিন টেলিকম নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২১টি ভারতীয় গরু, ৪টি ভারতীয় মহিষ উদ্ধার ও ১টি এইচ পিক আপ গাড়ী আটক করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ আরো ২ জন দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
[hupso]