- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সিলেটে এক তরুণীর আত্মহত্যা
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৩ | রবিবার
সিলেটের দক্ষিণ সুরমায় এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যাকারী তরুণী ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
নিহত তরুণীর নাম রুমানা বেগম (২১)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানা বেগম শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান- প্রাথমিকভাবে জানা গেছে, এটি আত্মহত্যা। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[hupso]