- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
» সিসিকের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রীর
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার
সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এসময় সিলেটবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিটি করপোরেশনের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
শনিবার (১১ নভেম্বর) সকালে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ আসলে আনোয়ারুজ্জামান চৌধুরীকে এ আশ্বাস দেন মন্ত্রী।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শনিবার সকালে হবিগঞ্জ এসে পৌছান।এরপর হবিগঞ্জ পৌরসভার অনুষ্ঠানে যোগ দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
[hupso]
