- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেটে মাঠে নেই বিএনপি বাম দলের হরতালে প্রভাব নেই কোথাও
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবি। এছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে র্যাব ও পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সিলেট নগরীর বিভিন্নস্থানে বিজিবি ও র্যাবের টহল দিতে দেখা গেছে। এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান করছিল পুলিশ।
সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ-র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে।
র্যাব সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
[hupso]