- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» বিশ্বকাপ জয়ে কত টাকা পেলেন অস্ট্রেলিয়ার বীর বাহাদুর ছেলেরা
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৩ | সোমবার
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছে ট্রফি। তবে হাতে তুলে দেওয়া দৃষ্টিনন্দন পুরস্কারের সঙ্গে বড় পাওনা হিসেবে আছে অর্থও। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ থেকে শুরু করে অংশগ্রহণকারী সব দলের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছিল আইসিসি।
ফাইনালের জয়-হার যেমন দুটি দলের অর্জনে বড় পার্থক্য গড়ে দেয়, তেমনি পার্থক্য থাকে আর্থিক পুরস্কারেও। ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ৪০ লাখ মার্কিন ডলার পেয়েছে অস্ট্রেলিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার বেশি। আর টুর্নামেন্টজুড়ে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে হেরে রানার্সআপ হওয়ায় ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকার বেশি)।
শুধু দুই ফাইনালিস্টই নয়, অর্থ পুরস্কার পেয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি আট দলও। এর মধ্যে সেমিফাইনাল খেলা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ মার্কিন ডলার করে (প্রায় ৯ কোটি টাকা)। আর প্রথম পর্ব থেকে বাদ পড়া বাকি ছয় দল পেয়েছে ১ লাখ ডলার করে। এ ছাড়া লিগ পর্বে ম্যাচপ্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে।
যা অর্থ, বিশ্বকাপের লিগ পর্বে নয় ম্যাচ জিতে রোহিত শর্মার দল ৩ লাখ ৬০ হাজার ডলার এবং অস্ট্রেলিয়া ৭ ম্যাচ জিতে ২ লাখ ৮০ হাজার ডলার বাড়তি পেয়েছিলো।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপের জন্য প্রাইজ মানি বাবদ আইসিসির বরাদ্দ ছিল ১ কোটি মার্কিন ডলার।
অস্ট্রেলিয়ার ছেলেরা বিশ্বকাপ জয়ের পর ৪০ লাখ ডলার পেলেও এ বছরের ফেব্রুয়ারিতে দেশটির মেয়েদের ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ১০ লাখ ডলার পেয়েছিল। গত জুলাইয়ে আইসিসি ঘোষণা দেয়, সমমানের আইসিসি টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দল সমান অর্থ পুরস্কার পাবে। অর্থাৎ, ২০২৫ নারী বিশ্বকাপে পুরুষদের সমান অর্থ পুরস্কার পাবে নারীরাও।
[hupso]