- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» ব্রাহ্মণবাড়ীয়ায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৩ | বুধবার
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে পৈরতলা-পুণিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের উভয় পাশ থেকে দুর্বৃত্তরা পাথর ছুঁড়তে থাকে। এসময় ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটের এক যাত্রীর শরীরে পাথরের আঘাত লাগে। এতে ওই যাত্রী আহত হন।
এসময় যাত্রীরা আতঙ্কে ট্রেনের জানালা বন্ধ করে দেন। এসময় ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গেও কয়েকজন যাত্রী হালকা আহত হন।
এ দিকে ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছি। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় জানতে পারিনি। কারা হামলা করেছে এ বিষয়টিও নিশ্চিত নই। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করেনি।’
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
