- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থ
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২৩ | সোমবার
সিলেট সিটি করপোরেশনের পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অসুস্থবোধ করায় সভা থেকে তাকে সাথে সাথে নগরীর তেলিহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌণে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান।
এদিকে, প্রথম সভায় মেয়র প্যানেল নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা হয়নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।
[hupso]