- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার
ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৮০টি স্বর্ণের বার ও ৬টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে; যার ওজন ৩৪ কেজি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।
জানা গেছে, আজ শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৪ কেজি বলে জানা গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজন যাত্রীকে আটক করা হয়েছে।
[hupso]