- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে খুন বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
এমসি কলেজের পাশের নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি টুকরো টুকরো করে দুটি বস্তায় ভরে নর্দমায় ফেলে রাখা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
রণজিত দাস (৬৫) নামের ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ৫ দিন পর তার খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নগরীর বাদামবাগিচা এলাকার আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত রণজিত দাস সিলেট মহানগরীর দুসকি এলাকার বাসিন্দা। শুক্রবার নিখোঁজের পর তার ছেলে শংকর দাস জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
পুলিশ জানায়, নর্দমা থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে টের পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিত দাসের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
[hupso]