- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে আগ্নেয়াস্ত্রসহ হোটেল কর্মচারী আটক
প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার
সিলেট মহানরীর ধোপাদীঘির উত্তরপারস্থ হোটেল অনুরাগের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর হোটেল অনুরাগ (আবাসিক)-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক কর্মচারীর নাম শাওন ইসলাম পাবেল (১৯)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে। পাবেল হোটেল অনুরাগের কর্মচারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশে সেখানে অভিযান চালায়। এসময় হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর সময় পাবেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিলেটভিউ-কে বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাবেল জানায়, সে ওই অস্ত্রের বাহকমাত্র। অন্য একজন তার কাছে দিয়েছে আরেকজনকে দেওয়ার জন্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরপূর্বক পাবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]
