- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» যুবতীর ছু রি কা ঘা তে যুবক নি হ ত
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৪ | শনিবার
সিলেটের বিশ্বনাথে প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্বনাথের আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দিলোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের বেলা প্রতিবেশী শামসুন নাহার রুবাইদার (২৮) পালিত দুটি মুরগির বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ‘ঘর নষ্ট’ করায় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রুবাইদা মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা সেগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবাইদা ও তাঁর পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের উপর হামলা করেন এবং দিলোয়ারকে ছুরিকাঘাত করেন। পরে রাত ১১টার দিকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী শনিবার (২৭ জানুয়ারি) বলেন- এ ঘটনায় আটক শামসুন নাহার রুবাইদা ও তাঁর বাবাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রুবাইদা-ই ওই যুবককে ছুরিকাঘাত করেছেন।
[hupso]