- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেট সংরক্ষিত ওয়ার্ড কমিশনার শানুর স্বামী হত্যার রায়
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার
সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ জনকে যানজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের কুয়ারপাড় এবং খুলিয়াটুলার বাসিন্দা শাকিল ওরফে পিচ্চি শাকিল, সবুজ ওরফে টুকাই সবুজ, আল-আমিন ওরফে জেটলি, মিঠুন দাস ওরফে মিন্টু আহমেদ, আব্দুল ওয়াহাব কাইয়ুম, আব্দুর রহিম ও তোফায়েল আহমদ।
জানা যায় ২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে খুলিয়াটুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।
পরে নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ৭ আসামিকে যানজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। আর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু।
[hupso]