- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেটে জনপ্রিয় ইউটিউবার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৪ | রবিবার
বিদেশে থাকা জনপ্রিয় ইউটিউবার পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার ( ১৮ ফেব্রুয়ারি) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহ-সভাপতি, সিলেট মহানগরের কুয়ারপার বাসিন্দা আব্দুর রহমান। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৪,২৫,২৬,২৯,৩১ ও ৩৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে নানা কঠোক্তিমূলক উপাখ্যান দিয়ে ফেইসবুকে প্রচার ও ভাইরাল করার প্রতিবিাদে এবং আইনী প্রতিকার দাবিতে এ মামলা করা হয়।
পিনাকী ভট্টাচার্য্য ছাড়াও মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন ফেইসবুকার নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেইসুবক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসী’র এডমিন শাকিল আহমেদ, ফেইসবুকার মো. হাসান মিয়া (হাসান), মো: আব্দুল হাদী ও মো. রেজউল করিম।
ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মো. মনির কামাল রোববার ( ১৮ ফেব্রুয়ারি) মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন।
বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের আইনজীবি টিপু রঞ্জন দাশ।
সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর সেরেস্তা বিভাগ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছে।
[hupso]