- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
» কিনব্রিজের নিচে থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশিত: ০২. মার্চ. ২০২৪ | শনিবার
সিলেটের দক্ষিণ সুরমায় কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ড থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল মিয়া (৩৮) নামের স্থানীয় এক সবজি ব্যবসায়ীর বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
সোহেল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় থাকতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দক্ষিণ সুরমাথানাপুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যার ঘটনা। ভোরে পথচারীরা লাশটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ক্র্যান দিয়ে লাশ নিচে নামান।
সোহেল তাঁর পরণের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পুলিশ খতিয়ে দেখছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়ারদৌস হাসান।
[hupso]
