- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে রমজান বাজার
প্রকাশিত: ১২. মার্চ. ২০২৪ | মঙ্গলবার
রমজান বাজার’ চালু করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে ভোক্তাদের পণ্য দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।
মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদারাসা মাঠে মঙ্গলবার (১২ মার্চ) বেলা ২টায় এ বাজার চালু হয়। উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন- ‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়- সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।
[hupso]
