- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন ড. মোমেন এমপি
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৪ | সোমবার
কালবৈশাখি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৮ এপ্রিল) সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত খারিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ-সার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা সবসময় ভাবে। সেজন্য যেকোন প্রাকৃতিক দুর্যোগে জনগণের কষ্টের সময় পাশে থেকে তাদের দু:খ লাঘবে সচেষ্ট থাকে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগে সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, এডভোকেট আফসর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ৬৩ টি পরিবারকে ১ বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা, ৪ হাজার পরিবারকে ১০ কেজি করে জিআর চাল, ১১ হাজার ১০০টি দরিদ্র পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে মোট ১ শত ১১ মেট্রিক টন ভিজিএফ চাল, ১০০ টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়। সেইসাথে ২ হাজার ৩৫০ পরিবার প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
