- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার (২৯ মে) দুপুরে সিলেট সিটি কর্পোরোশনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডের ৩৪৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ১২৯ জনকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
১ জুন সকাল ১০ টায় নগরীর ‘বাগবাড়ীস্থ বর্ণমালা স্কুল কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। সর্বমোট ৭৮ হাজার ১২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নুর, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী।
[hupso]