- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটে ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার তিন উপজেলা ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে বুধবার (২৯ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে আবুল কাশেম পল্লব, মো. আনহার মিয়া ও আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।
রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরিষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব ২০ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫শ ৬০ ভোট। তিনি লাউতা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
এই নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
অপরদিকে, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী সংখ্যা ছিলেন ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ২০ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন ১৮ হাজার ৬শ ৮৬টি ভোট।
[hupso]
