- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» বকেয়া বেতন পরিশোধের দাবীতে চা শ্রমিকদের রাস্তা অবরোধ
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার
বকেয়া বেতন প্রদানের দাবি ও বাগানের জায়গায় দোকানকোটা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চা শ্রমিকরা তারাপুর চা বাগান সংলগ্ন (সিলেট-সুনামগঞ্জ সড়কের লিংক রোড) সড়ক অবরোধ করে রাখেন।
দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শেষ খবর পাওয়া (দুপুর ১টা) পর্যন্ত তারাপুর বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, বাগান ম্যানেজার, পুলিশ ও স্থানীয় কাউন্সিলরদের মধ্যে বৈঠক চলছে। বৈঠক করে শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন কি না জানাবেন।
[hupso]