- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» এবার স্থগিত করা হলো অনার্স ৪র্থ ও ডিগ্রী ২য় বর্ষের দুই পরীক্ষা
প্রকাশিত: ২৩. জুন. ২০২৪ | রবিবার
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার পর এবার স্থগিত করা হলো অনার্স ও ডিগ্রি পরীক্ষা। অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য সোমবারের (২৪ জুন) অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং মঙ্গলবারের (২৫ জুন) ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময়ে অবহিত করা হবে।
এ ছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ২০ জুন সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।
[hupso]