- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেটে কোটা আন্দোলন: আসামী করা হয়েছে ১৬ হাজার
প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার
কোটা সংস্কার ইস্যুতে সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে।
এসব মামলায় ১৭ জুলাই থেকে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটভিউ-কে এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ১৭ জুলাই থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানায় ৫, জালালাবাদ থানায় ৪ ও দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এই ১০টি মামলায় ২৪৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোমবার (২২ জুলাই) রাত পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলাগুলো পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।
[hupso]