- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেট বন্দরবাজারে অপরাধ প্রবণতা বেড়েছে
প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৪ | বুধবার
প্রায় প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা এসব ছিনতাইকারীর ঘটাচ্ছে হত্যাকান্ডের মতো ঘটনা।
সিলেট মহানগরের বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহতের ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিহাব উদ্দিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি একটি বীমা কোম্পানিতে কাজ করতেন। শিহাব সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে।
এ ঘটনায় কারাগারে যাওয়া তিনজন হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলি ফেরিঘাট এলাকার শাজাহান মিয়ার ছেলে রানা (৩০), শিবগঞ্জ লামাপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে আরিফ আহমদ রকি (২২) ও ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলার কামাল মিয়ার কলোনির বাসিন্দা রাসেল মিয়ার ছেলে শাকিল আহমদ (২২)।
এই তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল চারটার দিকে অফিসিয়াল কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছুঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী রানা। এ সময় শিহাব তাকে ঝাপটে ধরলে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে রানা ও তার দুই সহযোগিকে গ্রেফতার করে পুলিশ।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
