- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটের পুলিশ সুপার বদলী
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
সিলেটসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট ও মৌলভীবাজারের এসপি।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে সিলেটের এসপি আব্দুল মান্নান (বিপিএম-বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও মৌলভীবাজারের এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম-বার) ও যশোরের এসপি মো. মাসুদুল আলম (বিপিএম-বার)-কে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ভোলা জেলার পুলিশ সুপারকে হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ১০ জুলাই আব্দুল মান্নান সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও কাজ করেছেন তিনি।
এসপি আব্দুল মান্নান সিলেটে যোগদানের পর চিনি চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হ্রাস পেয়েছিলো সীমান্তে চোরাচালান। ভারত থেকে চোরাই পথে আসা বড় রকমের বেশ কয়টি চোরাচালান ধরা পড়ে। সীমান্ত ঘেষা উপজেলা পুলিশ প্রশাসনের হাতে চোরা চালান জব্দ হওয়ার ঘটনা খুবই বিরল। আব্দুল পুলিশ সুপার মান্নান যোগদানের পর জেলা পুলিশের তৎপরতা লক্ষ্য করা গিয়েছিলো।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
